শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী


দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, শ্রমজীবীদের সুচিকিৎসার জন্য সরকার ১০০ বেডের ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে, যা শুধু শ্রমিক ভাইদের চিকিৎসা প্রদান করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির প্রক্রিয়াটি বিশেষভাবে শুধু শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই করা হবে।
এসময় অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট ও খাতওয়ারি সংকটের তীব্র চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা, শিল্প ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে জ্বালানি খাতকে সম্পূর্ণ আমদানিনির্ভর করে তোলা হয়েছিল।
তিনি আরও বলেন, অতীতে এমন সব ইচ্ছাকৃত নীতি বা পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটা সম্ভব হয়নি। একইভাবে চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু গড়ে উঠেছিল, স্বৈরাচারের আমলে তা পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। এমনকি দেশের চিকিৎসাব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষকে বাধ্য হয়ে বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসার শরণাপন্ন হতে হতো।
এর আগে প্রধানমন্ত্রী উত্তর দিতে দাঁড়ানোর আগে প্রশ্ন করা শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশংসা করেন ডেপুটি স্পিকার। শিমুল বিশ্বাসের প্রশ্ন শেষ হতেই কায়সার কামাল বলেন, মাননীয় সদস্য, উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রীর বুধবার প্রশ্নোত্তর পর্ব। কিন্তু উনি থাকছেন না। তাই প্রশ্নটা করে ফেলতে চাচ্ছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান
সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকেবিস্তারিত পড়ুন


