শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক কৃষকের বসতবাড়িতে প্রবেশের পথ বন্ধের অভিযোগে বিজ্ঞ আদালতে পিটিশন

কলারোয়ার মানিকনগরে শত্রুতামূলকভাবে এক কৃষকের বসতভিটায় প্রবেশের পথ বন্ধ করে দেয়ার অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পিটিশন দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী কৃষক ১ নং জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত: ইসমাইল মোল্যার ছেলে রুহুল কুদ্দুস বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা আদালতে গত ১৭ মে ফৌ: কা: বি: আইনের ১৪৫ ধারা মতে ওই পিটিশনটি দায়ের করেন। পিটিশনটি আমলে নিয়ে কলারোয়া কমিশনার ভুমিকে তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেন দেন। যার পিটিশন নং-পি-১০৫৫/২৩।

পিটিশনের তথ্য মতে জানা যায়, পিটিশনের বাদি উপজেলার বসন্তপুর মৌজায় মানিকনগর গ্রামে ২০ বছর ধরে ৯.৬৭শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে বসত বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। এর মধ্যে দুই শতক জমি পথ হিসেবে রাখেন বাড়ি থেকে রাস্তায় যাওয়ার জন্য। হঠাৎ শত্রুতামূলকভাবে প্রতিপক্ষ প্রতিবেশী মৃত ছলিম মোল্যার ছেলে মশিয়ার রহমান মোল্যা গত ২৫ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে রাস্তায় উঠার পথ কুঞ্চির বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে করে ওই কৃষক পরিবারের বাড়ী থেকে বের হতে না পেরে এক পর্যায়ে বাড়ীতে অবরুদ্ধ হয়ে পড়েন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা বলেন, তিনি খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে ওই বেড়া উঠিয়ে দেন এবং তারা বলে আসেন বাড়ির পথ বন্ধ করা যাবে না। তবে গ্রাম পুলিশ চলে আসার পরে আবারও সেই বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় মশিয়ার মোল্যা ও তার স্ত্রী। পরে বিষয়টি নিয়ে অসহায় কৃষক রুহুল কুদ্দুস বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে একটি পিটিশন দায়ের করেছেন।

পিটিশনের বাদি রুহল কুদ্দুস জানান, আদালতে পিটিশন করার পর বিবাদীরা জানতে পেরে আমার ও আমার পরিবারবর্গকে মামলাটি তুলে নিতে হুমকি দিচ্ছে।

এদিকে প্রতিপক্ষ মসিয়ার রহমান জানান,তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক হয়ে বাড়ি তৈরী করে বিগত ৪০ বছর যাবৎ ভোগ দখল করে বসবাস করে আসছেন। গত ১০ বছর আগে কুদ্দুস তার জমির পাশে পথবিহীন বসতবাড়ি তৈরী করে বসবাস করে আসছে। হঠাৎ গত ১৭ মে রাতে জোরপূর্বক কুদ্দুস তার জমি দিয়ে পথ তৈরী করবে বলে আগে থেকে দেওয়া বেড়া কেটে দেয় বলে মসিয়ারের অভিযোগ। এ ব্যাপারে থানার থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান জানান, আদালতের নির্দেশনায় উভয় পক্ষকে শান্তি- শৃংখলা বজায় রাখার জন্য নোটিশ জারি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল