শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলারোয়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী ও আ’লীগ সভানেত্রী গণতন্ত্রের দিশারী দেশরত্ন শেখ হাসিনাকে বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(২৩ মে) বিকালে পৌর সদরের যশোর – সাতক্ষীরা মহা সড়ক সহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কে মিছিলটি প্রদক্ষিন করে। শতশত আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মুখরিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকিদাতাকে বিচারের আওতায় আনা ও বিএনপি’র আস্তানা জ্বালিয়ে দেও, পুড়িয়ে দাও এই শ্লোগানে বাজার প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাংবাদিক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা সঞ্জয় সাহা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু। মিছিল শেষে রুপালী ব্যাংকের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দেশ বিরোধী সন্ত্রাসী দল বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করা ও জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবী জানান

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ