সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারবিরোধী কর্মসূচিতে বিএনপি-জামায়াতের ভিন্ন অবস্থান ‘কৌশলগত’!

সরকারবিরোধী চলমান কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কৌশলগত অবস্থানে রয়েছে। অভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি থাকায় রাজনৈতিক মহলে এ নিয়ে নানা মুখরোচক গল্প শোনা যাচ্ছে।

জামায়াত নেতারা বলছেন, লক্ষ্য যেহেতু এক সেক্ষেত্রে আবার ঐক্যের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিএনপি নেতারা জামায়াতকে সন্দেহের চোখে দেখছেন।

২৮ জুলাই বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দল রাজধানী ঢাকায় সরকারের পদত্যাগ দাবিতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। একই দিনে আবার মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। ২৮ জুলাই, ৩০ জুলাই এবং ১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার, জামায়াত নেতাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিন এই দুটি দল একসঙ্গে রাজপথে সরকারবিরোধী আন্দোলনে থাকলেও বর্তমান সময়ের চিত্র ভিন্ন।

বিএনপির মহাসমাবেশের দিন জামায়াতের কর্মসূচি বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য আজিজুর রহমান বলেন, এটা হচ্ছে জামায়াতের যে দাবি সেটা জনগণের সামনে তুলে ধরা।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের পরিচালক আলী আশরাফুল আলম ইমন বলেন, কর্মসূচির ব্যাপারে বিএনপি আমাদের সঙ্গে প্রকাশ্যে কোনো আলোচনা করেনি, তাই আমরা আমাদের মতো করে কর্মসূচি পালন করছি। যেহেতু অভিন্ন লক্ষ্য আমাদের, সামনে আবার তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আছে।

জামায়াতকে বাদ রেখে বিএনপি বাকি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়েই কি সরকার পতনের জন্য বদ্ধপরিকর এমন প্রশ্নের জবাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন মাঠের কর্মসূচিতে নিষ্ক্রিয়। দীর্ঘদিন পর তারা রাজধানীতে একটা সমাবেশ করেছে, এই সমাবেশ নিয়ে সরকারের মন্ত্রীরা গণতান্ত্রিক পরিবেশ দেখানোর চেষ্টা করেছেন। গণতন্ত্র বিঘ্ন ঘটানোর জন্য যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেখানে সমাবেশ করে জামায়াতের লোকজন তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তাদের অতীত আন্দোলনের ইতিহাসও সন্দেহজনক।

বিএনপি-জামায়াতের সম্পর্ক এখন কেমন এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক আলাপচারিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, এটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন। এটা বিএনপির জন্য প্রযোজ্য নয়।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা