সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুকুরে মুরগির বিষ্ঠা ফেলে মাছ মারার অভিযোগ

সাতক্ষীরা শহরের রসুলপুর পশ্চিম পাড়ার একটি পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পোল্ট্রি মুরগির বিষ্ঠা প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ করছেন ভুক্তভোগী মোঃ আজমল হোসেন লিপু।

ঘটনাসূত্রে জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার পৌর ৯ নাম্বার ওয়ার্ড রসুলপুর পশ্চিম পাড়ার মোঃ আজিজুল ইসলামের ছেলে আজমল হোসেন লিপুর পুকুরে বৃস্পতিবার সকালে সিলভারকার্প, কাতলা, রুইসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে ওঠে। স্থানীয়রা ধারণা করছে পুকুরের পানিতে কিটনাশক জাতীয় কোনো পদার্থ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আজমল হোসেন লিপু বলেন, সকালে প্রতিবেশীরা খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসতেছে। পুকুরে প্রায় ১ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে বিক্রি উপযোগী মাছ ও ছিল। রসুলপুর গ্রামের মোঃ মুনসুরের ছেলে মোঃ মনিরুলের বাড়িতে মুরগির খামার রয়েছে। আমার পুকুরে পাড়ে একটি গর্তে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ফেলে ছিলো সম্প্রতি কিছুদিন আগে বৃষ্টিতে সেই বিষ্ঠার পানি ছাপাইয়া পুকুরে পতিতো তাতে পানি বিষাক্ত হয়ে মাছ মারা যায়। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না। তাছাড়া মনিরুলের সাথে আমার পূর্ব শত্রুতা ছিলো তার জের ধরে এগুলো করেছে।

এ বিষয়ে মনিরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তিন মাস আগে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ফেলেছিলাম কিন্তু তাতে তো মাছ মরে যাবার কথা না । আমি এ বিষয়ে কিছু জানিনা।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার