মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কলারোয়ার গাড়াখালি টু তলুইগাছা বিজিবি’ক্যাম্প সড়কটি

কলারোয়ার উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি হতে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, রাস্তার‌ কার্পেট উঠে এসেছে” খ” গুলো উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে, রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে,ভারি যানবাহন চলাচল করলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এমনই আশংকা করছেন স্থানীয়রা।

এই রাস্তাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ।
রাস্তাটি দিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজন সহ‌‌ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা নিয়মিত যাতায়াত করে।

কিন্তু রাস্তাটি দীর্ঘদিন ‌‌চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও, এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ ‌করেননি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি অভিযোগ এলাকাবাসীর।

সড়কটি দ্রুত সংস্কার করে‌ চলাচলের উপযোগী করার পাশাপাশি জনসাধারণের কষ্ট লাগবে ‌‌প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন, এলাকার সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি