শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বি,বি,আর,এন,এস হাইস্কুলে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন শেষে বই বিতরণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,বি,আর,এন,এস সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসের শুরুতেই মঙ্গলবার(১৫ আগষ্ট) সকাল ৯ টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র‍্যালিটি বুঝতলা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।

স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়ার কৃতি সন্তান জাতীয় পর্যায়ের সংগঠন “আমরা সূর্যমুখির” প্রধান সমন্বয়কারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহসান কবির টুটুল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ওয়াছ আলী ছিদ্দিক বাবর। সহকারী শিক্ষক আলমগীর আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক বনি আমিন, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা, রবীন ঘোষ ও শিক্ষিকা সেলিনা খাতুন সহ শিক্ষকমন্ডলী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সূধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাবেক ছাত্রলীগ নেতা স্কুল (বিক্রমপুর, বয়ারডাঙ্গা- বড়ালী, রামকৃষ্ণপুর, নাথপুর, শ্রীরামপুর) পরিচালনা কমিটির সভাপতি আহসান কবির টুটুলের সম্পাদনায় প্রকাশিত “তোরা কি চাস”( মৃত্যুর আগে ঘাতকদের লক্ষ্য করে বঙ্গবন্ধুর বজ্র কন্ঠে শেষ কথা) বইটি উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের মাঝে উপহার হিসাবে তুলে দেয়া হয়। এ ছাড়া, তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে পাঠাভ্যাসে মনোনিবেশ করতে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে স্কুল ব্যাগ, বই, খাতা, পেন্সিল সহ খেলাধুলা সামগ্রী সহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসাবে বিতরণ করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা