সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেতনের দাবিতে সাতক্ষীরা পৌরসভায় ময়লার গাড়ি নিয়ে অবস্থান

হাবিবুর রহমান সোহাগ : সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বকেয়া বেতনের দাবিতে পৌরসভার মধ্যে ময়লার গাড়ি রেখে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার সকালে শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার মধ্যে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান নেয় পরিচ্ছন্নতা কর্মীরা।

এতে নাগরিক সেবা নিতে ভোগান্তির শিকার হন পৌরসভার সেবা প্রত্যাশীরা।

পরে পুলিশের উপস্থিতিতে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন- সাতক্ষীরা পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সুইপার ইউনিয়নের সহ-সভাপতি নুজরুল ইসলাম, সদস্য গণেশ মন্ডল, তরিকুল ইসলামসহ পরিচ্ছন্নতা কর্মীরা।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশিতির বিরুদ্ধে নাশকতার মামলায় হওয়ায় গত ২ আগস্ট সাময়িকভাবে বরখাস্ত হন। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কাজী ফিরোজ হাসান। পরে মেয়র চিশতি জামিনে মুক্তি পাওয়ার পরে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু মেয়র চিশতি পৌরসভায় ঠিকমতো না আসায় তারা বেতন পাচ্ছে না।

পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন বলেন, সামান্য বেতনের আমরা চাকরি করি। এরপরেও যদি দুই মাস বেতন বন্ধ থাকে তাহলে এই দ্রব্যমূল্যর বাজারে আমরা কিভাবে চলবো।

তিনি আরও বলেন, এখন দোকান থেকেও আমাদেরকে আর মালামাল বাকি দিচ্ছে না। পরিবার পরিজনদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বেতন না দেওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান।

সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা কঠোর পরিশ্রম করে পৌরসভা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তাদেরকে সামান্য পরিমাণ বেতন দেওয়া হয়। কিন্তু গত দুইমাস তাদেরকে কোন বেতন-ভাতা দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেয়, পরে মেয়র সাহেব জামিনে মুক্তি পাওয়ার পরে পৌরসভায় আসলে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু মেয়র সাহেব পৌরসভায় এক-দুইদিন আসার পরে আর আসেনি। এ কারণে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হয়নি। মেয়র মহোদয়ের সাথে কথা বলে যতদ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করবো।

তবে এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার