বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রিয়েল কনসেপ্ট এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত

“এসো, দুনিয়া ও আখেরাতের শিক্ষায় জীবন গড়ি” শ্লোগানকে ধারণ করে শনিবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিয়েল কনসেপ্ট এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শহীদ স্মৃতি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এইচ এম ওবায়দুল্লাহ গযনফর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।

রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’র অধ্যক্ষ কাযী আবদুল্লাহ শাহীন এর সার্বিক ব্যবস্থাপন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্যাহ,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল,ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক (ডিডি) মেহেদি হাসান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল খায়ের,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “রিয়েল কনসেপ্ট এমন একটি প্রতিষ্ঠান যেখানে দুনিয়া ও আখেরাতের সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি শিক্ষার্থীদের মেধা বিকাশ, চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে একটি আলোকিত সমাজ নির্মাণে কাজ করছে।”

কনফারেন্সে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী