বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার।
অভিভাবক সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকমন্ডলীদের উপস্থিতিতে সমাবেশে পবিত্র আল কুরআন থেকে পাঠ করেন ১০ শ্রেণির বুশরা হোসেন, গীতা থেকে পাঠ করেন ৯ম শ্রেণির অথৈ পাল রিংকু এবং বাইবেল থেকে পাঠ করেন ষষ্ঠ শ্রেণির ক্রিষ্টিনা বিশ্বাস।

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, ঝরেপড়া রোধ, ইভটিজিং, বাল্যবিবাহসহ শ্রেণিকক্ষে পাঠদান বিষয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এসএমসি’র সদস্য বাবু গণপতি বিশ্বাস, অভিভাবক আলমগীর কবির, সাইফুল আলম, নুরুল আমিন খান, আজগর আলী, ফতেমা সুলতানা, ইয়াছিন আলী, জিয়াদ আলী, হীরা আক্তার, সাজেদা খাতুন, সাবিত্রি দাস, সুমি দাসী, তাসনারা খাতুন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানি পাল, দেবাশীষ সরদার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মশিউর রহমান।

অভিভাবক সমাবেশে প্রতিমাসের মতো গত আগস্ট মাসের সর্বোচ্চ উপস্থিতি বিবেচনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪৫জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা