বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

দীপক শেঠ, কলারোয়া: বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে “বিশ্ব শিক্ষক দিবস” উৎযাপন করা হয়েছে। রবিবার(৫ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি পালনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “শিক্ষকতা পেশা- মিলিত প্রচেষ্টার দিপ্তী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র- ছাত্রীদের অংশগ্রহনে র‍্যালিটি সিংগা বাজার প্রদক্ষিণ শেষে স্কুলের হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর। সভায় প্রধান বক্তবা হিসাবে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক জিবি সদস্য ও অভিভাবক নুরুল আমিন, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার আব্দুস সালাম, স্বপন কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, তহুরা সুলতানা, সামিয়া আফরিন, জাহাঙ্গীর আলম, এনটিআরসিএ’র নিয়োগপ্রাপ্ত সদ্য যোগদানকৃত শিক্ষক আলমগীর হোসেন, সুর্বনা বিশ্বাস, নুরনাহার সেতু, মাস্টার বদরুজ্জামান মারুফ, মেহেদী হাসান, শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন, লিমা খাতুন, ইশারুল ইসলাম, তুহিন হোসেনসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা ফুটবল মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণেরবিস্তারিত পড়ুন

কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত

৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
  • কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর