শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল :

পিআর পদ্ধতিতে নির্বাচনই পারে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে”

হুসাইন বিন আফতাব : ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করতে “পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন” চালু করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য। সমান সুযোগ ও ন্যায়সঙ্গত প্রতিযোগিতার পরিবেশ ছাড়া কোনো নির্বাচনই জাতির প্রত্যাশা পূরণ করতে পারে না।”

রবিবার (৫ অক্টোবর) দুপুরে শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল জলিল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক অধ্যক্ষ এ. ইউ. এম. গোলাম বাবী, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অধ্যাপক এস এম ফজলুল হক, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, সাঈদী হাসান বুলবুলসহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল তাঁর বক্তব্যে বলেন, “আজ দেশের রাজনীতিতে নৈতিকতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে, ন্যায়বিচার পাবে, আর প্রশাসন হবে জনগণের সেবক।”

এসময় তিনি তার বক্তব্যে সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত সংবাদকে “বিভ্রান্তিকর, একপেশে ও উদ্দেশ্যমূলক” বলে তীব্র প্রতিবাদ জানান। সাংবাদিকতার নামে এমন তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার এমন প্রচেষ্টা দুঃখজনক।”
উপাধ্যক্ষ মুকুল আরও বলেন, “আমরা চাই সাংবাদিকতা হোক সত্য, ন্যায় ও জনগণের কল্যাণভিত্তিক। বিভ্রান্তিমূলক সংবাদ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে, যা পেশাগত দায়িত্ববোধের পরিপন্থী।” “শ্যামনগর উপজেলার উন্নয়নে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। উপকূলীয় এই জনপদকে টেকসই উন্নয়নের মূলধারায় আনতে হলে যোগাযোগ, শিক্ষা ও কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে। নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নবজাগরণ ঘটবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে। ইসলাম, ন্যায় ও মানবতার রাজনীতিতেই দেশ ও জাতির মুক্তি নিহিত।”

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক সুধী ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সংলাপ, সহনশীলতা ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্যব্যবস্থা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।বিস্তারিত পড়ুন

সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

আমাদের সময় পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি বেলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন

  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা!
  • শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
  • শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন