মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষতিপূরণ চেয়ে এসএমসিকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

চুক্তির মেয়াদ শেষ হলেও বিজ্ঞাপন প্রচার বন্ধ না করায় খাবার ওরস্যালাইন উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে তিনি চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।

তিনি বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তি ছিল। এরপর চুক্তি নবায়ন না করেই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে প্রতিষ্ঠানটিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলো প্রচার করায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দিয়েছেন শাকিব। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

জানা যায়, চলতি বছর শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলো অবিচ্ছিন্নভাবে এবং ক্রমাগতভাবে প্রদর্শন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী