বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাজেক যাওয়ার পথে ঢাবি ছাত্রীকে অপহরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে দিপীকা চাকমা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাজেকের রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের অদূরে জিরো মাইল নামক স্থান থেকে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত দিপীকা চাকমা খাগড়াছড়ি সদরের বাসিন্দা। তিনি ঢাবির লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

জানা গেছে, দিপীকা চাকমা তার বন্ধুদের নিয়ে সাজেকে বেড়াতে যাওয়ার পথে জিরো মাইল এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার বন্ধুরা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করলে তাকে উদ্ধারে কাজ শুরু করেন সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে জিরো মাইল নামক স্থান থেকে এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি এখনো সবার কাছে পরিষ্কার নয়। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। এই বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, দুপুর ১টার কিছু আগে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশা করছি ওই ছাত্রীকে শিগগিরই উদ্ধার করতে পারব।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ছাত্রী অপহরণের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা বাঘাইহাট জোনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। আমরা আশা করছি খুব শিগগিরই তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!