বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বড় ভাই। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বড় ভাইয়ের নাম আবুল হোসেন, ছোট ভাই নুরুল আমিন। তাঁরা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চর নিকলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

রোববার রাত ৯টার দিকে নুরুলকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। পরে সোমবার বেলা ১১টার দিকে আবুলকে তার ছোট ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল দীর্ঘদিন ধরে হৃদরোগের কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তাকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে নূরুল মারা যান। একই দিন সন্ধ্যায় স্বজনরা তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানালে চিকিৎসাধীন অবস্থায় আবুলও মারা যান।

নুরুল ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। আবুল যমুনা ফার্টিলাইজার সারকারখানায় চাকরি করতেন।

অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া জানান, দুই ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাই এক ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে অপর ভাইও মৃত্যুবরণ করেন। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন।

একই রকম সংবাদ সমূহ

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

দীর্ঘ ছয় মাস ঝুলে থাকার পর অবশেষে জট খুললো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান