সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক হাজার ৮০০ রুশ নাগরিক ও দেশটির সংস্থার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। ইইউ কাউন্সিল বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ন বা হুমকির মধ্যে ফেলার অভিযোগে এক হাজার ৮০০ রুশ ব্যক্তি ও সংস্থার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান বিধিনিষেধমূলক ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ভ্রমণ বিধিনিষেধ, সম্পদ জব্দকরণ এবং তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থার তহবিল বা অন্যান্য অর্থনৈতিক সংস্থানের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে তা অযৌক্তিক এবং কোনো উস্কানি ছাড়াই এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বর্ধিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

২৭ দেশের ব্লকটি বিবৃতিতে আরও বলেছে, ‘ইইউ যতদিন লাগবে ততদিন ইউক্রেন এবং এর জনগণকে শক্তিশালী আর্থিক, অর্থনৈতিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।’

একই রকম সংবাদ সমূহ

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি