সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ ‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে দেশের বহুল প্রচারিত নতুন ধারার দৈনিক আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম।
আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, উন্নয়ন সংস্থা সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র পাস্ট প্রেসিডেন্ট হাসিবুর রহমান রনি, কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক গোলাম সরোয়ার, আবদুল জলিল, শেখ মাসুদ হোসেন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. মনিরুল ইসলাম মনি, এস.এম রেজাউল ইসলাম, এম রফিক, খন্দকার আসিনুর রহমান, আব্দুল আলিম, শাকিলা ইসলাম জুঁই, সদর উপজেলা সুজনের সাংগঠনিক সম্পাদক জি. এম মাহবুবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা আমাদের সময় এর অগ্রযাত্রার ভূয়সী প্রসংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সকল ক্রান্তিলগ্নে তাদের ক্ষুরধার লেখনী জাতি সবসময় স্মরণ করবে। ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া অনষ্ঠানে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্থার প্রকল্প কর্মকর্তা আল-মামুন, প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা, মনিরা সুলতানা মুন্নি, জাহিদা জাহান মৌ, টিআইবি’র আলমগীর হোসেন টিটু, সাংবাদিক আকরামুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তাজমিনুর রহমান টুটুল, এস.কে কামরুল হাসান, শহিদুল ইসলাম, মসিউর রহমান ফিরোজ, হাফিজুর রহমান, এস এম হাবিবুল হাসান, রাহাত রাজা, মীর মোস্তফা আলী, সোহরাব হোসেন আকরামুজ্জামান জনি প্রমূখ।
অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে উদযাপন করেন আগত অতিথিরা। অনুষ্ঠানে সংবাদকর্মী, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ