সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হামাসের হামলা: উয়েফা থেকে বড় দুঃসংবাদ পেল ইসরাইল

আগামী দুই সপ্তাহের জন্য ইসরাইলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

রোববার সংস্থাটি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালিয়ে প্রচুর মানুষকে হতাহত করার পর গতকাল যুদ্ধ ঘোষণা করে ইসরাইল।

২০২৪ ইউরো বাছাইয়ে আগামীকাল তেলআবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরাইলের।

উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় ইসরায়েলের ম্যাচ কসোভোর বিপক্ষে। ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’

স্থগিত হওয়া ম্যাচগুলোর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ ছাড়াও ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইয়েও দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে—১২ অক্টোবর ইসরাইল বনাম এস্তোনিয়া এবং ১৭ অক্টোবর ইসরাইল বনাম জার্মানি। দুটি ম্যাচের ভেন্যুই ইসরাইল। এ ছাড়া ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে।

ইসরাইলি ক্লাব ম্যাকাবি হাইফা এ মৌসুমে ইউরোপা লিগে খেলছে এবং আন্তর্জাতিক বিরতির পর স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে তারা। ম্যাকাবি হাইফা ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে আগামী ৭ নভেম্বর।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী