সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে যুবকের আত্মহত্যা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ মন্ডল (৩০) নামে এক যুবক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ড্যামরাইল গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত করতে পারেনি নিহতের স্বজনরা।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার রাতের খাওয়া শেষ করে প্রতিদিনের ন্যায় নিজের রুমে ঘুমাতে যায় বিকাশ‌। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করেও তার সাড়া পায়নি স্বজনরা।
পরিবারের সদস্যরা তার শোয়ার ঘরে প্রবেশ করে অচেতন অবস্থায় বিছানায় উপর পড়ে থাকতে দেখে বিকাশকে। পরবর্তীতে চিকিৎসার জন্য স্থানীয় গ্রাম্য চিকিৎসক এসে তাকে দেখে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বিকাশ অবিবাহিত ছিল। তবে আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে তার পরকীয়া প্রেম চলছিল। পরকীয়ার জের ধরে সে আত্মহত্যা করতে পারে এমনটাই ধারণা করছে এলাকাবাসী।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা