সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে PACE প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মাঝিয়াড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র চত্বরে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাসের পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান, সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ।

এ সময় মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের ভিড়। মেলায় উৎপাদনকারী ও বিপণনকারীরা মাটির তৈরি আধুনিক ও রুচিসম্মত তৈজসপত্র, ফুলদানি ও শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেন স্টলগুলোতে। এছাড়া মেলায় সাতক্ষীরা ও খুলনা জেলা থেকে উদ্যোক্তারা তাদের উদ্যোগ প্রদর্শন করেন। মেলায় আগত দর্শনাথীরা স্টলগুলো ঘুরে দেখেন এবং পছন্দ মতো পণ্য কেনেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি