বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে স্যালাইনের তীব্র সংকট, চরম বিপদে রোগীর স্বজনেরা

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মানুষের শিরায় দেওয়া স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজগঞ্জ বাজারের কোনো ফার্মেসিতে এ স্যালাইন পাওয়া যাচ্ছে না। স্যালাইনের জন্য এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসি ঘুরছেন রোগীর স্বজনেরা।

রাজগঞ্জ এলাকায় পানি শূন্যতা রোগী, শরীর দুর্বল হওয়া ও কলেরা বা ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা বেড়ে গেছে। স্যালাইনের সংকটের কারণে স্থানীয় চিকিৎকেরা প্রাথমিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

এদিকে ফার্মেসী মালিকেরা বলছেন কোম্পানী থেকে সরবরাহ নেই। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে- শরীরে পানিশূন্যতা, দুর্বল হওয়া দেখা দিলে, ডায়রিয়া বা কলেরা হলে অথবা কখনো কখনো রক্তচাপ স্থিতিশীল রাখার জন্য মানুষের শিরায় দেওয়া স্যালাইন প্রয়োজন হয়।

এছাড়া ডেঙ্গু রোগীদেরও নিয়মিত স্যালাইন দিতে হয়। একজন রোগীকে দিনে এক থেকে দুই লিটার স্যালাইন দিতে হয়, কোনো কোনো রোগীর এর বেশিও প্রয়োজন হতে পারে।

রাজগঞ্জ বাজারে গতকাল বুধবার সন্ধ্যায় অন্তত ১০টি ওষুধের দোকান ঘুরেও একটি স্যালাইন কিনতে পারেনি হানুয়ার গ্রামের আব্দুর রশিদ। তার বাড়িতে পানিশূন্যতায় ভূকছে একজন রোগী। তিনি বলেন- স্থানীয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিরায় দেওয়া স্যালাইনের প্রয়োজন। কিন্তু রাজগঞ্জ বাজারের ওষুধের দোকানগুলোতে এ স্যালাইন পাওয়া যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে রাজগঞ্জ বাজারের একজন স্থানীয় চিকিৎসক জানান- বেশ কিছুদিন ধরে আই ভি স্যালাইন রাজগঞ্জের কোনো ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে না। পানিশূন্যতা, শরীর দুর্বল, ডায়রিয়া বা কলেরা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই স্যালাইনের প্রয়োজন হয়। কিন্তু স্যালাইন না পাওয়া যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোগীর স্বজনেরাও ওষুধের দোকানে দোকানে ঘুরেও কোনো স্যালাইন পাচ্ছে না। রাজগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী উজ্জল বলেন- কয়েক মাস ধরে স্যালাইনের সংকট চলছে। কোম্পানিতে চাহিদা দেওয়া রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা