সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এলএসডি, মদসহ ৩ জন ভারতীয় আটক

এস এম ফারুক হোসেন: কলারোয়ায় ৩ বোতল মাদকদ্রব্য এলএসডি, ৯ বোতল ভারতীয় মদসহ ৩ জন ভারতের নাগরিককে আটক করেছে পুলিশ।

উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় ওই তিন ভারতীয় নাগরিককে মাদকদ্রব্য সহ আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার প্রমোদনগর গ্রামের মন্টু বিশ্বাসের পুত্র প্রসেনজিৎ বিশ্বাস (৩০) ও মৃত রাম ঢালীর পুত্র সাধণ ঢালী (৩৬), এবং গাইঘাটা থানার চাঁদপাড়া (ঢাকুরিয়া) মৃত পশুপতি কর্মকারের পুত্র দীপংকর কর্মকার (৩৫)।

থানা সূত্রে জানা গেছে,  সীমান্ত পার হয়ে ভারতীয় ৩জন নাগরিক মাদকের চালান নিয়ে বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৩ বোতল এলএসডি ও ভারতীয় ৯ বোতল মদ সহ ওই ৩ জন ভারতীয়কে আটক করে। উদ্ধার হওয়া ৩ বোতল এলএসডির আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা এবং ৯ বোতল মদের মুল্য ২৭ হাজার টাকা।
তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে।

কলারোয়া থানার ওসি মোস্তফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরবিস্তারিত পড়ুন

অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। ICT কোচিং সেন্টার শনিবার (২৫বিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রবিস্তারিত পড়ুন

  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ
  • দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করলো সরকার
  • উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী
  • মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল
  • নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, বন্ধ হলো ইন্টারনেট
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা