মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যস্বত্বভোগী বড় অংশ নিয়ে যায়, ক্ষতিগ্রস্থ হয় ক্রেতা ও কৃষকরা -অতি সচিব জালাল আহমেদ

সাতক্ষীরা প্রতিনিধি: কৃষক তার নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, মধ্যস্বত্বভোগীরা এই সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে যার প্রভাব সরাসরি পড়ছে ক্রেতার উপর। আর ক্ষতির শিকার হচ্ছে প্রান্তিক কৃষক। সরকারের সার্বিক সহযোগীতায় কৃষি বিপনন বিভাগ কাজ করছে।

প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কৃষক সরাসরি কৃষি বিপনন কেন্দ্রে যেয়ে তাদের উৎপাদিত কৃষি পণ্য নায্য মূল্যে বিক্রয় করতে পারবে। যাতে কৃষক যেমন লাভবান হবে তেমনিভাবে ক্রেতারা স্বল্পদামে কৃষি পণ্য ক্রয় করতে পারবে।

জলবায়ু পরিবর্তন অভিযোজন ও অনাবাদী পতিত জমি চাষের মাধ্যমে সাতক্ষীরা জেলার কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকের সাথে মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার মিয়া সাহেবের ডাঙ্গায় এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারনের এই আয়োজনে সভাপতিত্ব করেন খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো: মনির হোসেন, সবজিচাষী আজমল হোসেন প্রমুখ।
কৃষি উদ্যোক্তা আজমল হোসেন বলেন পূর্বে কৃষির চাষাবাদ করে যে সুফল আমরা পেতাম বর্তমানে একই জমিতে আধুনিক ভাবে চাষাবাদ করে একই জমিতে অধিক ফসল ও মুনাফা পাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর