সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩০০ আসনে প্রার্থী ঘোষণা সম্মিলিত মহাজোটের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ৮ রাজনৈতিক জোটের সমন্বয়ে গঠিত সম্মিলিত মহাজোট।
মহাজোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকেই জোটের প্রার্থীরা নির্বাচন করবেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মিলিত মহাজোটের প্রার্থী পরিচিতি ও ঘোষণা অনুষ্ঠানে এর আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রেজাউল করিম বলেন, ‘জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেওয়া ছাড়াও সম্মিলিত মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য মহাজোটের প্রার্থীরা নিজ নিজ আসনে কাজ করবেন।’

সম্মিলিত মহাজোট নেতা ও বাংলাদেশ কংগ্রেসের সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন বলেন, শনিবার আমরা ৩০০ আসনে প্রার্থিতার ঘোষণা দিয়েছি। আমাদের মহাজোট থেকে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছি। শনিবার সন্ধ্যা থেকে প্রার্থী যাচাই-বাছাই চলবে।

স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মির্জা আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাজোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক।

এ সময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক এসএম আশিক বিল্লাহ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার এবং বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও জাতীয় জোটের মুখপাত্র অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী