বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন

হুসাইন বিন আফতাব : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বুথভিত্তিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এ সম্মেলনে উপজেলার ৯৬টি ভোটকেন্দ্রের এজেন্টরা অংশগ্রহণ করেন।

উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম এবং অধ্যাপক আব্দুল হামিদ প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, “আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ভোটকেন্দ্রে সংগঠিত জনশক্তি গড়ে তুলতে হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দক্ষতা ও সতর্কতা অপরিহার্য।” তিনি আরও বলেন, “চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় কৌশলগতভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।”

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় দেশের ন্যায়ভিত্তিক পরিবর্তনের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় বুথভিত্তিক এজেন্টদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মাঠপর্যায়ের এজেন্টদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার