শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকশীগঞ্জে জাতীয় নির্বাচন উপলক্ষে নৌকার প্রার্থী নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদের মতবিনিময় সভা বুধবার (২৯ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ ইসমাইল হোসেন বাবুল তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী মো. আমানুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন, সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, সহসভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. হোসেন আলী, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামাণিক, উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নূর মোহাম্মদ আগামি ৭ জানুয়ারিতে আওয়ামী লীগকে বিজয়ী করতে নেতা কর্মীদের বিভেদ ভুলে মাঠে নামার আহবান জানান।
তিনি বলেন , ভোটারদের হাতে পায়ে ধরে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল