মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
স্বাধিনতা-মর্যাদা ও ন্যায় বিচার প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে যৌথভাবে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে। বাস্তবায়িত কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র‌্যালি ও আলোচনাসভা।
সাতক্ষীরা পুরাতন হাসপাতালের সামনের থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যানগ্রোভ সভা কক্ষের সামনে যেয়ে শেষ হয় এবং পরে ম্যানগ্রো সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এমএসএফ এর এড. আবুল কালাম আজাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুমানারা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, উত্তরণের এড. মুনিরউদ্দীন, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, রুইস রানা গাইন, নারী নেত্রী ফরিদা আকতার বিউটি, মহুয়া মঞ্জুরী, আ. সামাদ, আইনী সহায়তা কেন্দ্রর মফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় ম্যানগ্রোভ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের বয়স ৫২ বছর পরও আমরা দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারিনি। সম্ভব হয়নি সবার জন্য মানবাধিকার নিশ্চিত করা। আমরা আশা করবো অচিরেই আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো। এ লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। কেউ মানবাধিকার হতে বঞ্চিত হবে না। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো বৈষম্য থাকবে না। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সমগ্র অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা