মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ওয়াবদার জমি দখল করে ভবণ নির্মাণের কাজ অব্যাহত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সরকারী ওয়াবদার জায়গা দখল করে এক মালয়েশিয়া প্রবাসী ৩ তালা ভিত বিশিষ্ট ভবণের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ৯নং হেলাতলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা ঘটনা স্থানে গিয়ে
ওই নির্মাণ বন্ধ করেন দেন। এর ৩/৪ দিন পরে আবারও সেই ভবণের কাজ শুরু করে দেয়।

ঘটনাটি ঘটেছে-উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামের নৌখালী খাল ধারে। ওই জমি সাতক্ষীরা পওর বিভাগ-১, বাপাউবো এর জমি। সরকারী জমি দখলকারী ব্যক্তি হলেন-৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং গ্রামের আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন। তিনি মালয়েশিয়া প্রবাসী হওয়ায় তার স্ত্রী পারভীন খাতুন ওই সরকারী জমি দখল করে ৩ তালা ভিত বিশিষ্ট ভবণ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সাথে কথা হলে তিনি
বলেন-তার ওই জমির কোন প্রকার কাগজপত্র নেই। সবাই সরকারী জায়গা দখল করে ঘর-বাড়ী বাধছে তাই তিনিও ভবণ নির্মান করছেন। এছাড়াও তিনি আরো বলেন-এলাকার এক বড় ভাই তার কাছে ৩০ হাজার টাকা চেয়ছিলেন। তিনি তাকে না দিয়ে অন্য
একজনকে দিয়ে ওয়াবদার লোকজন ম্যানেজ করে নিয়েছেন। এখন কেন তার ঘর নির্মাণে বাধা আসছে।

এবিষয়ে-হেলাতলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা বলেন-স্যারের নির্দেশ্যে ওই জায়গায় গিয়েছিলেন এবং ঘর নির্মাণ না করার জন্য বলে আসছিলেন। কিন্তু জমিটি ওয়াবদার (খাল ধার) জমি হওয়ায় তিনি আর কোন খোজ খোবর নেয়নি। কি ভাবে তারা ওই জায়গায় ঘর নির্মাণ করছেন তা তিনি বলতে পারেন না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু