বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে জমজমাট পেঁয়াজের চারার হাট

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে জমে উঠেছে পেঁয়াজের চারার হাট। চারা রোপনের মৌসুমকে কেন্দ্র করে প্রতি বছরই হাট বসে রাজগঞ্জে। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের পাশে এই হাট বসে।

সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার হাটবারে এই পেঁয়াজের চারার জমজমাট হাট বসে। এ হাটে সকাল থেকেই ব্যবসায়ীরা ও ক্রেতারা কেনাবেচা করে থাকেন। রাজগঞ্জের এই হাটে দেশি-বিদেশি জাতের পেঁয়াজের চারা বিক্রয় করা হয়। মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা, বাঁকড়া সহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এ হাটে আশে চারা বিক্রি করতে।

সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জ এলাকার চাষীরা পেঁয়াজের চারা, ব্যবসায়ীদের নিকট থেকে খুচরা ৬০ টাকা প্রতিকেজি হারে ক্রয় করছে। চাষীরা বলছেন- এখন পেঁয়াজের চারার দাম একটু বেশি। তার পরেও চাহিদা অনুযায়ী ক্রয় করছি রোপনের জন্য। বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায়, চাষীরা পেঁয়াজ রোপনে আগ্রহী হচ্ছেন বলে জানাগেছে। মৌসুমের শুরুতেই বাজারে চারার আমদানি মোটামুটি দেখা গেছে।

ক্রেতা-বিক্রেতা উভয়ে খুশি মনে পেঁয়াজের চারা ক্রয়-বিক্রয় করছে। মনিরামপুর থেকে পেঁয়াজের চারা বিক্রি করতে আশা আবু তালেক (৫০) নামের এক ব্যবসায়ী জানান- এই হাটে চারা বিক্রি মোটামুটি ভালো। হানুয়ার গ্রামের পেঁয়াজ চাষী সায়েদুর রহমান (৫০) বলেন- তিনি এবার প্রায় এক বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপন করবেন।

তিনি বলেন- এবছর বাজারে পেঁয়াজের দাম ভালো। এতে করে পেঁয়াজ চাষে কিছুটা পুঁজি বাচবে। এভাবে রাজগঞ্জ এলাকার অনেক চাষী পেঁয়াজ চাষ করবেন বলে জানাগেছে। ঝাঁপা ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরথ চন্দ্র বলেন- পেঁয়াজ চাষের মৌসুম চলছে এখন। বাজারে পেঁয়াজের দাম ভালো। আশা করি কৃষকরা এবার আগ্রহ নিয়েই পেঁয়াজ চাষ করবেন। আমরা কৃষকের পাশে সর্বক্ষণ আছি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি