বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১০ চুল্লি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

জুলিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১০টি চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়েছে। কলারোয়া উপজেলায় পরিবেশ দূষণ করে দীর্ঘদিন ধরে হাজার হাজার মণ কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১০টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ইটভাটার পাশে কাঠ পোড়ানো ওই চুল্লিগুলো বৃহস্পতিবার দুপুরে গুঁড়িয়ে দেয়া হয়।
উপজেলা ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তা করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানায়, স্থানীয়দের কাঠ পুড়িয়ে কয়লা বানানোতে পরিবেশের ভারসাম্যে ব্যাপক ক্ষতি হয় এমন অভিযোগে ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়া যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যানের ভাটার পার্শ্বের ১০টি চুল্লি ভেঙে দেয়া হয়েছে। কাঠ পোড়ানোর মাধ্যমে যে ধোঁয়া হয় তা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি এলাকার সবুজ গাছ নিধন হচ্ছে।
তিনি আরও বলেন, এই কাঠ পোড়ানো চুল্লি যদি কখনো পুনরায় চালু করে তাহলে অভিযোগ পেলে মালিক সেলিম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার সাব ইন্সপেক্টর বাবর আলী, কলারোয়া ফায়ার সার্ভিসের অফিসার মেজবাহ উদ্দিনসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!