বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর পল্লীতে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুর পল্লীতে মোমেনা বেগম (৩৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১০ জানুয়ারি সন্ধ্যা রাতে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী।

এলাকাবাসি ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোমেনা বেগমের মুরগী প্রতিবেশী আব্দুল আলিমের বাড়িতে বুধবার সন্ধ্যায় যায়। বিষয়টি নিয়ে আব্দুল আলিম ও তার পরিবারের লোকজন মোমেনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মোমেনা বেগম প্রতিবাদ করলে আব্দুল আলিম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঐ রাতেই থানায় মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা