শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরা যেসব সুবিধা পান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। এর আগে গতকাল (বুধবার) শপথ নেন জাতীয় সংসদের সদস্যরা।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা (এমপি) কী কী সুবিধা পেয়ে থাকেন, তা জানার আগ্রহ অনেকের। জেনে নেওয়া যাক তারা কী কী সুবিধা পান?

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের বেতন
‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’- অনুযায়ী, একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। প্রতিমন্ত্রী পান ৯২ হাজার টাকা, উপমন্ত্রী পান ৮৬ হাজার ৫০০ টাকা এবং একজন সংসদ সদস্য পান ৫৫ হাজার টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা
দায়িত্ব পাওয়ার পর একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি বাসা পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় যা আসবে- তার পুরোটাই সরকার বহন করে।

তবে অনেকেই সরকারি বাসায় থাকতে চান না। নিজের বাড়ি অথবা ভাড়া বাসায় থাকতে চান। সেক্ষেত্রে সরকার থেকে একজন মন্ত্রী মাসিক ৮০ হাজার টাকা করে ভাড়া পাবেন। আর প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পাবেন মাসিক ৭০ হাজার টাকা।

সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতিবছর পাঁচ লাখ টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন ৪ লাখ টাকা। এ ছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিন মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পাবেন তারা।

অন্যদিকে এমপিরাও সরকারের কাছ থেকে প্লট পেয়ে থাকেন। বাসায় টেলিফোন ভাতা বাবদ প্রতি মাসে ৭ হাজার ৮০০ টাকা দেওয়া হয় একজন এমপিকে। প্রতি মাসে লন্ড্রি ভাতা দেড় হাজার টাকা, মাসিক ক্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ৬ হাজার টাকা দেওয়া হয় একজন সংসদ সদস্যকে। এ ছাড়া নির্বাচনি এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা পান।

দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান। আর সংসদ সদস্য হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা পেয়ে থাকেন তারা।

পরিবহণ ভাতা বাবদ একজন সংসদ সদস্য মাসে ৭০ হাজার টাকা পান। এ ছাড়া তার নির্বাচনি এলাকার যাওয়া–আসার ভাতা হিসেবে প্রতি মাসে পান ১২ হাজার ৫০০ টাকা। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকা পান।

আপ্যায়ন ভাতা বাবদ একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা পান। প্রতিমন্ত্রী সাড়ে ৭ হাজার টাকা এবং উপমন্ত্রী ৫ হাজার টাকা পান। আর একজন সংসদ সদস্য প্রতি মাসে আপ্যায়ন ভাতা পান পাঁচ হাজার টাকা।

মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো চিকিৎসা খরচ বহন করে সরকার। আর একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা যে চিকিৎসা খরচ পেয়ে থাকেন, একজন সংসদ সদস্য এবং তার পরিবার সমান খরচ পান।

নিজ এলাকার মসজিদ-মন্দির উন্নয়নসহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে পান ১০ লাখ টাকা। আর প্রতিমন্ত্রী পান সাড়ে ৭ লাখ ও উপমন্ত্রী পান ৫ লাখ টাকা। এ ছাড়া একজন সংসদ সদস্য বছরে পান ৫ লাখ টাকা।

এগুলো ছাড়াও আরও নানা সুযোগ-সুবিধা পেয়ে থাকেন তারা।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের