শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি: জয়া আহসান

ধর্ষণ ও নারী নির্যাতনের মহড়া চলছে পুরো দেশজুড়ে। ৩ বছর থেকে শুরু করে ৭২ বছরের বৃদ্ধাও আজ নিরাপদ না ধর্ষণকারীদের হাত থেকে। আর তাদের বিরুদ্ধে সারা দেশে চলছে আন্দোলন সংগ্রাম। আর এই আন্দোলন থেকে বাদ যায়নি শোবিজ তারকারাও। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে লিখেছে, ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি!

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। পুরো দেশের মানুষ এখন আতঙ্কিত। বাধ্য হয়ে রাজপথ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদী আওয়াজ তুলেছে। সেই সুরে কণ্ঠ মিলিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

ধর্ষণের বিরুদ্ধে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে লিখেছেন-

‘ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি। এও বিশ্বাস করতে হবে? আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল–সবুজের দেশে?


নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা-সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?

না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ। আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।’

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা