শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় অনুমতি ছাড়াই রাস্তার পাশের গাছ কাটলেন প্রধান শিক্ষক

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১৫ নং পশ্চিম পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রশিকার সহায়তায় লাগানো সামাজিক বনায়নের ৮ টি চাম্বল গাছ কেটে ফেলা হয়েছে। কোন প্রকার অনুমতি ছাড়াই খেয়ালখুশিমতো লক্ষাধিক টাকার এ গাছগুলো কেটে ফেলেছে প্রধান শিক্ষক শেফালি রানী মন্ডল।বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবগত করেছেন।

জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সাথে যোগসাজশ করে প্রধান শিক্ষক শেফালি রানী মন্ডল গাছগুলো কেটে বিক্রি করার পাঁয়তারা চালান।এজন্য সংশ্লিষ্ট অফিস থেকে কোন অনুমোদন নেওয়া হয়নি।বনবিভাগেও কোন আবেদন করা হয়নি।এমনকি মূল্য নির্ধারন না করেই গাছগুলো কেটে ফেলা হয়েছে।

নিয়মবহির্ভূতভাবে গাছ কাটার বিষয়টি জানাজানি হলে শিক্ষা অফিসার রুহুল আমিন ও প্রধান শিক্ষক শেফালি রানী মন্ডল একে অপরকে এখন দোষারপ করছেন।শিক্ষা অফিসার বলেন, আমাকে জানানো হয়নি। অন্যদিকে প্রধান শিক্ষক বলেন,শিক্ষা অফিসার গাছ কাটতে বলেছেন।

গত ২৬ জানুয়ারি (শুক্রবার) কার্পেটিং রাস্তার পাশে থাকা এ গাছগুলো কেটে ফেলার পর প্রশিকা নামে একটি এনজিও বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী মনিমোহন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,২০২০ সালে প্রশিকার সহায়তায় সামাজিক বনায়নের এ গাছগুলো বিক্রয়ের অনুমোদনের জন্য বনবিভাগে আবেদন করা হয়েছে। আবেদনটি প্রক্রিয়াধীন আছে।এরমধ্যেই প্রশিকার সহায়তায় রাস্তার পাশে থাকা এ গাছগুলো স্কুলের বলে প্রধান শিক্ষক খামখেয়ালিভাবে কেটে ফেলেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাইয়ুম জানান, ফরেষ্টার – মঠবাড়িয়া এসএফপিসি’র সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল