শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাঙ্গাইল শাড়ি আমাদের, আমাদেরই থাকবে: বস্ত্রমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, বাংলাদেশেরই থাকবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

রাজধানীর সচিবালয়ে বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বস্ত্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার। তিনি শুধু বস্ত্র শিল্পের ওপর নির্ভরশীল থাকতে চান না। সোনালি আঁশ পাটকে আবার ফিরিয়ে নিতে চান। পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার রয়েছে।

টাঙ্গাইলের শাড়ি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। ভারতও জিআই জার্নাল প্রকাশ করেছে, আমরাও করেছি। দুটি দেশে জিআই থাকতে পারে না।

সরকারের এ বিষয়ে আপিলের পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে নানক গণমাধ্যমকর্মীদের বলেন, এটা রাতের বেলায় যখন আমরা গণমাধ্যমে পেয়েছি, পরের দিন ফার্স্ট আওয়ারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়-অধিদপ্তরকে নিয়ে বসেছি। ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রণালয় যে জার্নালটি প্রকাশ করেছিল, আমাদের কর্মতৎপরতার কারণে ওইদিন সন্ধ্যার পরে সরিয়ে নিয়েছে।

নিজেদের ব্যর্থতা স্বীকার করে নানক বলেন, বাকি যে কথাটা বলতে পারি, সত্যি কথা, আমাদের এটি আগে নেওয়া উচিত ছিল। আমরা নিতে পারিনি। আমাদের যেমন নেওয়া উচিত ছিল, জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা নিতে পারেননি। এখন যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি।

‘ওরা যে কৌশলের আশ্রয় নিয়েছে, ওরা যে ট্রেড মার্ক নিয়েছে—টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল। টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। সেটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার আমরা করব,’ আশ্বাস দেন বস্ত্রমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল