শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে এনবিআর, সরকারের হাত নেই’ : আইনমন্ত্রী

ড. ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি, প্রথম কথা হচ্ছে— ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। সুতরাং এগুলো সরকারের কোনো হাত নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে মুক্তি পেয়েই বলেছেন— আন্দোলন চলবে। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আপনারা নির্বাচন মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের কাজগুলোর দিকেই মনোযোগ দিচ্ছে। আর বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, তাই তারা আন্দোলন করার চেষ্টা করুক।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। সন্ধ্যায় আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে মন্ত্রীর।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল