সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতাল রোড পূর্ণাঙ্গ সংস্কারের দাবি

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ভিতরে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এসকল রাস্তা দিয়ে চলাচল করে কলারোয়া উপজেলা সহ বিভিন্ন উপজেলার লক্ষ লক্ষ সাধারন মানুষ। সরোজমিনে যেয়ে দেখা যায় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কলাগাছী টু বল্টফিল্ড সড়ক, কলারোয়া হাসপাতাল সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

কলারোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক হলো কলারোয়া হাসপাতাল সড়ক কলারোয়া হাসপাতাল সড়কটি খানা খন্দকে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই সড়কটি মাছ চাষের উপযোগী হয়ে উঠে। সমস্ত সড়ক জুড়ে হয় পানি, কাঁদা ও পিচ্ছিল যানবাহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তীতে পড়ে হাসপাতালে আগত রোগীরা। রবিবার (১১ অক্টোবার) সকাল ১১টার দিকে কলারোয়া ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিকের সামনে সোনালী আশ বহনকারী পাট বোঝাই একটি ট্রলি মাঝ রাস্তার মাঝের খন্দকে পড়ে উল্টে যাই, তবে কেউ আহত হয়নি। এতে করে কয়েক ঘন্টা ঐ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আশেপাশে অবস্থানরত মানুষের সাথে আলাপ করে জানতে পারি, এই রাস্তাটি সোনাবাড়ীয়া, চন্দনপুর, গয়ড়া ও ভারত সীমান্তবর্তী হওয়ায় অনেক গুরুত্বপূর্ন রাস্তা এবং এই রাস্তাটি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র রাস্তা এবং কয়েকটি ইউনিয়ের মানুষের একমাত্র চলার পথ। একজন ভুক্তভোগী বলেন দ্রুত এর কোন ব্যবস্থা না নিলে এই অঞ্চলে মানুষের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে। ঘটতে পারে দুর্ঘটনা। তিন দিন আগেও হাসপাতালের প্রবেশ পথের সামনেই ইটবোঝাই একটি ট্রাক রাস্তার মাঝে গর্তে চাকা পড়ে বিকল হয়ে পড়লে কয়েক ঘন্টা রাস্তায় যানচলাচল বন্ধ ছিল। আজকে আবার ট্রলি দুর্ঘটনা। রহিম নামের একজন ব্যাবসায়ী বলেন, পৌরসভার ভিতরে রাস্তার খানাখন্দক গুলো আমাদের মনবুঝানোর জন্য ৩নং ইট দিয়ে পটি দেওয়া হয়।যা একসপ্তাহের মধ্য আবার আগের মত হয়ে যায়,আমরা রাস্তায় পটি চাইনা চাই পূর্ণাঙ্গ রাস্তার সংস্কার।

যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটা থেকে রক্ষা পেতে দ্রুত এর সংস্কার দাবি করে কলারোয়া উপজেলার গণমানুষের প্রিয় নেতা তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন জনসাধারণ।

সকলের দাবি যাতায়াত ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এই সকল সড়ক দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় এমপি মহোদয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল