শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি ফিরোজ আহম্মেদ স্বপন

কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের মতবিনিময় সভা

দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের প্রথম সভা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২ ফেব্রয়ারী) সকাল ১১ টায় কলেজ অধ্যক্ষের কক্ষে পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নব নির্বাচিত তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

নতুন পরিচালনা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য( জাতীয় বিশ্ববিদ্যালয়) পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, হিতৈষি সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ।

শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ইউনুস আলী খান, সাবেক পরিচালনা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক আবুল খায়ের, সাবেক সদস্য প্রভাষক সাহাদাৎ হোসেন। প্রথম সভায় পূর্ব অধিবেশনের সিদ্ধান্ত পঠন ও অনুমোদন, আয় ব্যয়ের হিসাব অনুমোদন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দায়িত্ব অর্পন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে নতুন পরিচালনা পরিষদ নেতৃবৃন্দের পরিচিতি সহ শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন শিক্ষাকে যুগোপযোগী ও শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের অগ্রণী ভূমিকা আজ প্রসংশনীয়।

স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি এই কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের গুনগত মান অক্ষুন্ন রাখতে সকল অভিজ্ঞ শিক্ষকদের স্ব -স্ব বিষয়ে পাঠদানে আরো মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন আমার প্রাণপ্রিয় কলেজের অবকাঠামো উন্নয়নে এলাকার জনপ্রতিনিধি হিসাবে সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না বলেন কলেজ প্রতিষ্ঠার পর হতে শিক্ষা প্রসারে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এরই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে তিনি কলেজ পরিচালনা পরিষদের সকল সদসবৃন্দ সহ অভিক্ষ শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের সহযোগীতা কামনা করেন।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশানুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবসর গ্রহনের পর কলেজের উপাধ্যক্ষ দায়িত্বভার গ্রহন করবেন এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে মিলনায়তনে অনুষ্ঠিত সভার শুরুতেই প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল