বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনবসতিতে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান

মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনায় মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান।

মঙ্গলবারের এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের জয়সলমিরে।
একটি অপারেশনাল ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, ঘটনার জেরে হতাহতের খবর নেই। সতর্কতার সঙ্গে বিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন একজন পাইলট। আরও এক পাইলট সামান্য আঘাতগ্রস্ত বলে খবর।

এদিকে, তেজসের এই দুর্ঘটনা ঘিরে একটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেনার নির্দেশে এই দুর্ঘটনার কারণ খুঁজতেই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর তরফে বলা হয়েছে, ‘ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস বিমান আজ একটি অপারেশনাল ট্রেনিং সর্টির সময় জয়সলমিরে দুর্ঘটনার সম্মুখীন হয়।’ এরপর বলা হয়েছে, ‘পাইলট নিরাপদে বেরিয়ে যান। দুর্ঘটনার কারণ জানতে একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবারের এই ঘটনা প্রশিক্ষণের সময় ঘটে যায়। এর আগে, খড়গপুরে ঘটেছিল এমনই একটি ভয়াবহ যুদ্ধবিমানের দুর্ঘটনা। সেবারও পাইলট তার দক্ষতায় এড়িয়ে গিয়েছিলেন বিপত্তি। সেবারের ঘটনা ঘটেছিল খড়গপুরের দিয়াসা এলাকায়। পাইলটের বিচক্ষণতার জেরে প্রাণহানি সেবার এড়ানো গিয়েছিল। চাষের জমিতে সেই যুদ্ধবিমান এসে পড়ে।
এদিকে, রাজস্থানের ঘটনায় একটি বসতিপূর্ণ এলাকায় এই যুদ্ধবিমান ভেঙে পড়েছে।

রাজস্থানের জয়সলমিরের বসতি এলাকায় ওই তেজস যুদ্ধবিমানটি ভেঙে পড়তেই তাতে আগুন লাগে। জানা যাচ্ছে, ঘটনায় একজন পাইলট নিরাপদে বেরিয়ে এলেও, সঠিক সময়ে প্যারাশুট না খোলার কারণে অপর পাইলটের আঘাত লেগেছে। তিনি কতটা আঘাত গ্রস্ত তা জানা যায়নি।

গত সপ্তাহে মধ্যপ্রদেশের গুনা এলাকায় এক মহিলা পাইলট প্রশিক্ষণের বিমানে দুর্ঘটনার মুখে পড়েন। ঘটনা নিয়ে মাইক্রোব্লগিং সাইটে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী তথা গুনা কেন্দ্রের এমপি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঘটনাটি ঘটেছিল যখন একটি প্রশিক্ষণার্থী বিমান – নিমুচ থেকে ধানা যাওয়ার পথে – একটি ত্রুটির সম্মুখীন হয়, যার ফলে একটি জরুরি অবতরণ করতে গিয়ে যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে যায়, একথা জানিয়েছে পুলিশ।
সূত্র: হিন্দুস্থান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের