শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দু’দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্য কমেছে বেনাপোল বন্দরে, সংকটে ব্যবসায়ীরা

মোঃ ওসমান গনি: বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মক ভাবে কমে গেছে। গত এক মাসে ভারতের সাথে বাণিজ্য হ্রাসের ফলে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা বড় ধরনের সংকটে পড়েছেন।
চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকার প্রথম স্থলপথে ভারত থেকে সুতাসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিক্রিয়ায় গত ৮ই এপ্রিল ভারত সরকার বাংলাদেশের জন্য তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এর ফলে ভারতীয় আকাশপথ ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশী পণ্য রপ্তানির সুযোগ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে গত ১৭ই মে ভারত সরকার বাংলাদেশের স্থলবন্দরগুলো দিয়ে তুলা, তৈরি পোশাক, গার্মেন্টস ঝুট, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র এবং ফল জাতীয় পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। দুই দেশের এমন পদক্ষেপে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি ব্যাপক হারে কমেছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন জামান, গত এক মাসে এ বন্দরে পণ্য আমদানি ৩২ হাজার ৩৩৭ টনে নেমে এসেছে এবং রপ্তানি কমে ২১ হাজার ৯৩৫ টন হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসেও বাণিজ্যে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে আমদানি ছিল ১ লাখ ৬৩ হাজার ৫৩৬ টন এবং রপ্তানি ছিল ৩৫ হাজার ৩৯২ টন, সেখানে ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে আমদানি কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৯ টনে এবং রপ্তানি হয়েছে মাত্র ১৩ হাজার ৪৫৭ টন।
বাণিজ্যের এই বৈরী পরিস্থিতিতে আমদানি-রপ্তানিকারকরা গভীর সংকটে পড়েছেন। এই সংকট থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা উভয় দেশের সরকারের প্রতি দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন এমন গুঞ্জনকেবিস্তারিত পড়ুন

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার