বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ

সাতক্ষীরার কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে নির্মম হত্যাযজ্ঞের শিকার ৯ শহীদের বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও ৪ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।

কলারোয়া পৌরসভার উত্তর মুরারিকাটি পালপাড়ায় অনুষ্ঠিত সকল কর্মসূচি বুধবার (১মে) ভোগ মহোৎসবের মধ্য দিয়ে সমাপন করা হয়।

পালপাড়ার শহীদদের সমাধিস্থলের স্মৃতিসৌধ সংলগ্ন ‘রাধা-গোবিন্দ’ মন্দির চত্বরে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের সন্তান, স্বজন ও সতীর্থরা বিদেহী আত্মার মঙ্গল কামনা করে ৪ দিনব্যাপী পালন করেন মঙ্গলাচার, মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলন, ভগবত আলোচনা, ১৬ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্তন ও ভোগ মহোৎসব।
কর্মসূচির তৃতীয় দিনে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
এর আগে একই দিন সন্ধ্যায় স্মৃতি সৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, কলারোয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসে পালপাড়ার কুমার সম্প্রদায়ের শহিদ ৯ মুক্তিকামী কুম্ভকারের আত্মত্যাগের কথা চিরদিন অম্লান হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এ দিনটি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবেন।
মোমবাতি প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু, অধ্যাপক শশীভূষণ পাল, প্রভাষক প্রদীপ পাল, উদযাপন কমিটির সভাপতি গোষ্ঠ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ পাল, মাস্টার প্রদীপ পালসহ উত্তর মুরারিকাটি পালপাড়া শহীদ স্মৃতি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভক্তবৃন্দ।

প্রসঙ্গত, একাত্তরের ২৮ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন পাক-হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার হন কলারোয়ার পালপাড়ার ৯ জন মুক্তিকামী কুম্ভকার। এরা হলেন: বৈদ্যনাথ পাল (৪৫), নিতাই পাল (৪০), গোপাল পাল (৪২), সতীশ পাল (৪৫), রাম চন্দ্র পাল (৪০), বিমল পাল (৪২), রঞ্জন পাল (৪০), অনিল পাল (৪৫) ও রামপদ পাল (৪২)।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল