বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সাবেক এমপি হাবিবের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে কলারোয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি খায়রুল বাশার।

উল্লেখ্য, গত ২৪ জুলাই তালার মাগুরায় দলীয় কাউন্সিল চলাকালে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সন্ধ্যায় সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় নেয়া হয়।
শুক্রবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

জানা গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

দোয়ানুষ্ঠানে শরিক হন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা মোস্তফা আখলাকুর রহমান শেলী, অধ্যাপক শাদাদাৎ হোসেন, শওকত হোসেন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, রবিউল ইসলাম মাস্টার আব্দুল করিম, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, মেহেদী হাসান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আরিফুল আনাম রিপন, যুগ্ম আহ্বায়ক মুসা কারিম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রদল নেতা এমএ রব শাহীন, মীর রফিকুল ইসলাম, খালিদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল, সদস্য সচিব সোহেল, ছাত্রদল নেতা আবির, প্রিন্স, আকিব, সৈকত প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত