শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আদালতে নির্দেশ অমান্য করে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আদালতে নির্দেশ অমান্য করে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুল বাড়িয়ায় গ্রামে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট দখলকারী রবিউল গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিন খানের ছেলে সিরাজুল ইসলাম খান বলেন, আমরা ছয় ভাই যতক্রমে আমি নিজে মোঃ সিরাজুল ইসলাম, ভাই শহিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, এবাদুর রহমান, মহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম রেজি: কোবলা মূলে ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তির দলিল নং ৫৫৮৯, ৫৫৯০, ৪৬৪৫, ৪৬৪০, ৬১৬৮, ১৫০২, ২৮০৭, ৪২৪। এস.এ ১৩১ সাবেক দাগ ৪০৪, ৪০৮ বি.আর এস- ১৮৫ নং সহ অন্যান্য খতিয়ানসহ মূল দলিল মূলে উক্ত দাগে মোট ১ একর ১০ শতক সম্পত্তির মধ্যে ১ একর ৬ শতক সম্পত্তি ওয়ারেশ ও ক্রয় মূলে আমরা মালিক। আমাদের পক্ষে ‘আপন ভাই মোঃ শহিদুল ইসলাম সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদলতে পি-৩৫/২৪ (সাত) মামলা দায়ের করার পর আদালতের বারিত আদেশ অমান্য করে রবিউল ইসলাম সহ স্থানীয় কিছু সন্ত্রাসী উক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা কওে আসছে।

তিনি অভিয়োগ করে বলেন, শিমুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে পরসম্পদ লোভী ৪র্থ শ্রেনীর কর্মচারী রবিউল ইসলাম নিজেকে প্রভাষক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার সহযোগী হিসাবে রয়েছে একই গ্রামের মৃত ইসমাইল মোল্যা ছেলে মোক্তাজুল মোল্যা, ইব্রাহিম সরদার, নূর ইসলাম মেয়ে মোছাঃ নাছিমা খাতুন ফুন্টি, মৃত ইসমাইল মোল্যার জামাতা মোঃ রুহুল আমিন, তার ছেলে ইয়াছিন, মোক্তাজুল মোল্যার স্ত্রী মোছাঃ ফজিলা খাতুন, অজিয়ার রহমানের মেয়ে মোছাঃ আরিফা খাতুন, ভূমির উদ্দীনের ছেলে জসিম, মৃত হাসেম সরদারের রহিম সরদার, শহর আলীর ছেলে সামছুর রহমান, মৃত কেরামউদ্দিনের ছেলে আমিন উদ্দীন ও মফেজ উদ্দীন।

উল্লেখিত ব্যক্তিগণ আদালতের নির্দেশ অমান্য করে উক্ত সম্পত্তি অবৈদভাবে জবর দখলের চেষ্টা করে আসছে। জমিতে আসলে খুন করে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমরা তাদের ভয়ে কথ্য বলতে সাহস পাচ্ছি না। আমাদের দীর্ঘ ৩০ বছরের বেশি দখলীয় ব্লকঘরের মেশিনঘরের কাজ করতে দিচ্ছে না। সেখানে গেলে খুন করে ফেলবে বলে হুমকি দিচ্ছে।

তিনি আরো বলেন, ভুয়া প্রভাষক নামধারী রবিউল ইসলামের প্রভাবে তারা (বিবাদীরা) তাদের পক্ষের সম্পত্তিতে অবৈধ ভাবে প্রবেশ করে পুকুরের মাছ জোর পূর্বক ধরে নিয়ে যাচ্ছে। তাছাড়া গাছপালা কেটে নেওয়া, ঘেরা বেড়া দেওয়া এবং গাছের ডাব সহ বিভিন্ন ফলবান বৃক্ষ কেটে নিয়ে লুটতারাজ করছে। বাধা দিতে গেলে খুন জখমের হুমকি দিচ্ছে।

তিনি উল্লেখিত ভুয়া প্রভাষক রবিউল গংদের কবল থেকে পৈত্রিক ও ক্রয় কৃত সম্পত্তি রক্ষা ও নিজেদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়