শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা): সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে।

সেই লক্ষ্যে ৯ ও ১০ জুলাই মঙ্গলবার ও বুধবার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১০ জুলাই বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা।

প্রধান অতিথি বলেন, নারীদেরকে নেতৃত্ব দিতে হবে। নারী নেতৃত্বের মাধ্যমে নারীদেরকে এগিয়ে নিতে হবে। সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নেতৃত্বের বিকাশ ঘটবে, তারা সংগঠন পরিচালনার জন্য দক্ষ হবে। নারীদের এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

অংশগ্রহণকারী অর্পণা মল্লিক বলেন, ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে আমি নারী নেতৃত্ব উন্নয়ন, নেতার গুনাবলী ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে অনেক কিছু শিখেছি। নারীদের জন্য এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক