বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধ কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি শোয়াইব আহমাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিনুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সমাজের আলোর সম্পাদক সিনিয়র সাংবাদিক ইয়ারব হোসেন, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, কুশখালী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মনিরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, দৈনিক ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক মো. হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে নারকীয় তান্ডব চালিয়ে দেশের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী চক্র। মেট্রোরেল, যানবাহন ও পুলিশ বক্সেসহ সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে চক্রটি দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তাদের এধরণের ধ্বংসাত্ম কার্যক্রম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছে বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি