বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার বাধ্যতামূলক অবসরে সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর

অবশেষে অবসরে পাঠানো হলো সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরকে। অবসরে পাঠানোর আগে তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীতে কর্মরত ছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চৌধুরী মঞ্জুরুল কবীরকে অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য চৌধুরী মঞ্জুরুল কবীর বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

উল্লেখ্য, চৌধুরী মঞ্জুরুল কবীর সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩-১৪ সালে অসংখ্য নিরীহ মানুষকে ক্রস ফায়ারের নামে হত্যা করার অভিযোগ ওঠে। তার কর্মকান্ডের জন্য সেসময় তাকে সাতক্ষীরার ফাটাকেষ্ট বলা হতো। পরবর্তীতে সাতক্ষীরায় তার স্ত্রী নূরজাহান চৌধুরীকে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য আসনে মনোনয়ন তুলেছিলেন।

এদিকে, সাতক্ষীরায় তার নামে হত্যা মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়