কালিগঞ্জের কৃষ্ণনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস


মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় ২৫ তম পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নবী প্রেমিকের উপস্থিতিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ জশনে জুলুস র্যালির উদ্দেশ্য রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হতে থাকে। সকাল সাড়ে ১০ টার দিকে মাদ্রাসা থেকে র্যালির মাধ্যমে ধর্মীয় হামদ, নাত, স্লোগান ফেস্টুন সহযোগে ইউনিয়নটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির সকলের জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাওলানা আরিফ বিল্লাহর পরিচালনায় মাওলানা আব্দুল আজিজ আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি নাসমূস শাহাদাৎ ফয়েজি।
মোনাজাত শেষে তাবারক বিতরণ করে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয় এবং বাদ মাগরিব হতে মধ্যে রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন


