বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলি বিমানঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরাইলের রামাত ডেভিড বিমানঘাঁটি এবং বিমানবন্দরে একাধিক ফাদি-৩ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া পশ্চিমে আল-জালিল অঞ্চলের কাবরি বসতিতে ফাদি-১ রকেট হামলা চালানো হয়েছে।

শনিবার পৃথক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।

বিবৃতিতে বলা হয়েছে, এ হামলাগুলো গাজায় অবস্থানরত স্থিরপ্রতিজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এবং লেবাননের শহর, গ্রাম ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের বর্বর আক্রমণের প্রতিশোধে পরিচালিত হয়েছে।

দক্ষিণ লেবাননে আল মায়াদিনের সংবাদদাতা নিশ্চিত করেছেন যে, লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে।

ইসরাইলি সংবাদ মাধ্যমও জানিয়েছে যে, হাইফার উত্তর-পূর্বাংশের বিভিন্ন বসতিতে সাইরেনের বেজে উঠেছে এবং পূর্ব, পশ্চিম ও মধ্য আল-জালিলের অধিকাংশ এলাকাতেই সাইরেনের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দিক থেকে আল-জালিল অঞ্চলে ১০টি রকেট নিক্ষেপ শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দখলকৃত ফিলিস্তিনে অবস্থানরত আল মায়াদিনের সংবাদদাতা উল্লেখ করেছেন, কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি আরও জানিয়েছেন যে, মাত্র কয়েক মিনিটের মধ্যে ১০০টিরও বেশি শহর, গ্রাম এবং বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে এবং এক মিলিয়নেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী সারা রাত আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত কক্ষে কাটিয়েছেন।

এ অভিযানের মাধ্যমে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুতের বিভিন্ন এলাকায় চালানো ইসরাইলের ব্যাপক হামলার জবাব দিয়েছে।
সূত্র: আল মায়াদিন

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা