বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা

শাহ জাহান আলী মিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর)বিকালে শহরের টাইগার প্লাস কনফারেন্স রুমে পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহ সমন্বক শেখ তারিকুল হাসান।

পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি আহসান কাদীর স্বপ্ন,
সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌরদত্ত, সাতক্ষীরা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রামপদ দাশ, সাধারণ সম্পাদক অসীম কুমার শানা,সহ পৌর বিএনপি ও পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেখ তারিকুল হাসান বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। সাতক্ষীরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল দৃষ্টান্তের অন্যতম জনপদ। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। হিন্দু সম্প্রদায় বাংলাদেশের সংখ্যালঘু নয়, তারা এদেশের নাগরিক। আমাদের হিন্দু ভাইদের উপর কেউ আঘাত হানলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। সাতক্ষীরা পৌরসভার মানুষের দীর্ঘদিনের সম্প্রীতি বরাবরের মতো অটুট থাকবে। এই বার সাতক্ষীরা পৌরসভায় ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নির্ভিঘ্নে পূজা উদযাপন করতে হবে সবার। আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করুন।

তিনি আরো বলেন,গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা এবং শৃঙ্খলা বজায় রাখবেন। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। সর্বোপরি শারদীয় দুর্গাপূজাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
এ সময় পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহিন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণ যৌথভাবে পৌর
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে এবং থাকবে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী