শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ আটক ৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কমলা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ওই নারীর স্বামীসহ সাতজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে উপজেলার দরগাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিন সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কমলা খাতুন দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।

নিহত ওই নারীর স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা খাতুনকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। পারিবারিক বিরোধের জেরে কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকতেন না।

শুক্রবার ভোরে তিনি নামাজ পড়তে ওঠেন। এ সময় তিনি কমলার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে তাকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে অল্প দূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কমলার গলা কাটা মরদেহ দেখতে পান তিনি। সেখানে পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাঁ ও কমলার ব্যবহৃত একজোড়া চপ্পল পড়েছিল।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, কমলা খাতুনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রহস্য উদ্‌ঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কমলা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

এই বাজেট সবার জন্য: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজারবিস্তারিত পড়ুন

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটনার মধ্যেও আলোচনার পথেই এগিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী
  • চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল
  • জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান
  • ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
  • হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ
  • ​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট